Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে সাইবার হামলার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:৪৪

অ
পাকিস্তানে সাইবার হামলার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

ছবি : জিও নিউজ উর্দু

ভারতীয় বাহিনীর ‘আগ্রাসনের’ পর পাকিস্তানে সাইবার হামলার শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ন্যাশনাল সাইবার এমারজেন্সি রেসপন্স টিম (NCERT) দেশজুড়ে একটি রেড অ্যালার্ট জারি করে সতর্কতা দিয়েছে।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু।

প্রতিবদেন বলা হয়, ‘এক বিবৃতিতে এনসিইআরটি জানিয়েছে, শত্রু পক্ষ পাকিস্তানের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে হামলার ছক আঁকছে। এরইমধ্যে বিভ্রান্তিকর তথ্য, ফিশিং লিঙ্ক ও ভুয়া বার্তার মাধ্যমে দেশজুড়ে সাইবার বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। এতে করে সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।’

এনসিইআরটি’র দাবি, সাইবার আক্রমণের মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তথ্যব্যবস্থার ওপর আঘাত হানার চেষ্টা চালাচ্ছে ভারত। তারা ভুয়া বার্তা, প্রতারণামূলক লিঙ্ক এবং গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এতে করে সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় দেশের জনগণকে হুঁশিয়ার থাকতে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন