Logo

আন্তর্জাতিক

ভারতীয় হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৫:০০

অ
ভারতীয় হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানে ভারতের হামলায় পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়েছে। এ সময় তার আরও চার জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে।

বুধবার (৭ মে) পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত সুবহানাল্লাহ মসজিদ এলাকায় তারা নিহত হন।

বুধবার জইশ-ই-মোহাম্মদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, আজহারের ভাগ্নে ও তার স্ত্রী, আরেক ভাগ্নী এবং তার পরিবারের পাঁচ শিশুসন্তান রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার রাতে চালানো ওই হামলায় মাসুদ আজহারের একজন ঘনিষ্ঠ সহযোগী, তার মা এবং আরও দুই ঘনিষ্ঠ সহযোগীও নিহত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, ‘এই নৃশংসতা সব ধরনের নিয়ম ভেঙে দিয়েছে। এখন আর কারো করুণার আশা করা উচিত নয়।’

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন