Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের ৭ বছর বয়সী শিশুকে হত্যা করল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৮:২৮

অ
পাকিস্তানের ৭ বছর বয়সী শিশুকে হত্যা করল ভারত

ভারতীয় সেনাবাহিনীর বিনা উসকানিতে চালানো গোলাবর্ষণে পাকিস্তানে এক শিশু নিহত হয়েছে। 

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, নিহত শিশুর নাম আরতিজা আব্বাস তুরি, বয়স মাত্র ৭ বছর। সে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জহিরের সন্তান।

সূত্র জানায়, ভারতীয় বাহিনীর হঠাৎ চালানো গোলাবর্ষণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আরতিজা তখন পরিবারের সঙ্গে নিজ বাড়িতে অবস্থান করছিল।

ভারত পাকিস্তানের একাধিক সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু বানায়। তবে পাকিস্তান দ্রুত ও কঠোর জবাব দেয়। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, প্রতিরোধের অংশ হিসেবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ধ্বংস করা হয়েছে আরও তিনটি ড্রোন ও বেশ কয়েকটি কোয়াডকপ্টার।

সূত্র : ডেইলি জংগ

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন