Logo

আন্তর্জাতিক

ব্রিটেন সফরে কাতারের আমির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭

অ
ব্রিটেন সফরে কাতারের আমির

ছবি : সংগৃহীত

রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে দুই দিনের সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও তার স্ত্রী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানি মঙ্গলবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য সফরে গেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা চার্লস উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশটির সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন। 

কতারের আমির (৪৪) ও তার স্ত্রী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানির সম্মানে বার্মিংহাম প্রসাদে ভোজ সভার আয়োজন করা হয়েছে। পরে ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। 

গত জুলাইতে নির্বাচিত লেবার পাটির আশা করছে গালফ কো-অপারেশন কাউন্সিলের ৬টি সদস্য রাষ্ট্র-বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করবে। 

স্টারমার তার সরকারের গ্রহণযোগ্যতা লাভে যে কোনো মূল্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

লেবারপার্টি ও সরকার মনে করছে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারলে যুক্তরাজ্যের অর্থনীতি দুই বিলিয়ন মার্কিন জোরদার হবে এবং উপসাগরীয় দেশগুলো ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর লাভজনক খাতে বিনিয়োগ করবে। 

ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ড সম্প্রতি অগ্রাধিকার ভিত্তিতে লেবার সরকারকে এই ধরনের একটি চুক্তির কথা বলেছিলেন। 

এর আগে কাতারের আমির সস্ত্রীক সোমবার (২ ডিসেম্বর) পূর্ব লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছেন। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার পত্নী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন পশ্চিম লন্ডনের কেনসিংটন রাজপ্রাসাদে তাদের অভিনন্দন জানান। 

কাতারের আমির ও তার স্ত্রীকে লন্ডনের মধ্যাঞ্চলে সুসজ্জিত অশ্বারোহী গার্ডের গার্ড অব অনার প্রদান শেষে রাজা চার্লস (৭৬) ও রানী ক্যামিলার (৭৭) সঙ্গে সাক্ষাৎ করবেন। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন