Logo

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়ছে ছাইয়ের মেঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:১৩

অ
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়ছে ছাইয়ের মেঘ

ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে /ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সোমবার এই আগ্নেয়গিরি থেকে এক কিলোমিটারেরও বেশি উচ্চতায় ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থা জানায়, পর্যটন দ্বীপ ফ্লোরেসের মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে মধ্যরাতের কিছুক্ষণ পর অগ্ন্যুৎপাতের ফলে তার শিখর থেকে ১.২ কিলোমিটার ওপরে ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ০১৩৬ টায়) আগ্নেয়গিরি থেকে আরো একবার অগ্ন্যুৎপাত শুরু হয়।

রোববার সন্ধ্যায় সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে। কর্তৃপক্ষ ১,৫৮৪ মিটার (৫,১৯৭ ফুট) উঁচু জোড়া-শীর্ষ আগ্নেয়গিরির সতর্কতা স্তর দেশের চার-স্তরীয় ব্যবস্থার সর্বোচ্চ স্তরে উন্নীত করার পরপরই এই অগ্ন্যুৎপাত শুরু হয়।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ রোববার সতর্ক করে বলেছেন, ‘লেওটোবি লাকি-লাকির তৎপরতা এখনও তীব্র। আগের চেয়েও বড় অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে।’

রোববার ধারাবাহিক অগ্ন্যুৎপাতের ফলে লাকি-লাকির শিখর থেকে ছয় কিলোমিটার উপরে ছাই ছড়িয়ে পড়ে।

ওয়াফিদ বাসিন্দাদের আগ্নেয়গিরির ছাই থেকে নিজেদের রক্ষা করার জন্য মাস্ক পরার আহ্বান জানানোর পাশাপাশি অগ্নুৎপাতের স্থান থেকে থেকে কমপক্ষে ছয় কিলোমিটার দূরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

গত নভেম্বরে মাউন্ট লেওটোবি লাকি-লাকি থেকে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়। এতে ওই সময় নয়জনের মৃত্যু হয়। বালিতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় ও হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন