Logo

আন্তর্জাতিক

ভারতে বৃষ্টি-বজ্রপাতে একদিনে নিহত ৪৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:৩৫

অ
ভারতে বৃষ্টি-বজ্রপাতে একদিনে নিহত ৪৫

ছবি : টাইমস অব ইন্ডিয়া

প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে প্রাণ হারিয়েছেন ৪৫ জন। বৃহস্পতিবার (২২ মে) দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ মে ) সন্ধ্যায় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

উত্তরপ্রদেশ রাজ্যপ্রশাসনের ত্রাণ বিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়-বজ্রপাতে রাজ্যের ১৮টি জেলায় প্রায় অর্ধশত নিহতের সংবাদ পাওয়া গেছে। 

এই জেলাগুলো হলো, কাশগঞ্জ (নিহত ৫), ফতেহপুর (নিহত ৫), মীরাট (নিহত ৪), আওরাইয়া (নিহত ৪), বুলন্দশহর (নিহত ৩), কানপুর নগরর্ (নিহত ৩), গৌতম বুদ্ধ নগর (নিহত ৩), কনৌজ (নিহত ৩), এতাহ (নিহত ৩), গাজিয়াবাদ (নিহত ২), এতাওয়াহ (নিহত ২), কানপুর দেহাত (নিহত ২), ফিরোজাবাদ (নিহত ১), আলীগড় (নিহত ১), হাথরাস (নিতহ ১), আমেথি (নিহত ১), চিত্রকূট (নিহত ১) এবং আম্বেদকারনগর (নিহত ১)।

উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তরা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রদেশটির ওপর দিয়ে মৌসুমের শক্তিশালী ঝড় বয়ে গেছে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে।

কর্মকর্তারা আরও জানান, নিহতদের একাংশ বজ্রপাতে এবং বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন