Logo

আন্তর্জাতিক

বাংলাদেশবিদ্বেষী বক্তব্য, কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রীর নামে মামলা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:১০

অ
বাংলাদেশবিদ্বেষী বক্তব্য, কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রীর নামে মামলা

ছবি : সংগৃহীত

বাংলাদেশবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে দক্ষিণ ভারতের কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রীকে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশের চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু হিতরক্ষা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত সমাবেশে তিনি ওই বক্তব্য দেন। ঈশ্বরাপ্পা ভারতীয় জনতা পার্টি-বিজেপির বহিষ্কৃত নেতা।  

সমাবেশের পর কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানায় বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলা করে পুলিশ।

জানা গেছে, কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে তিন সপ্তাহ আগে আরেকটি মামলা করা হয়েছিল। ওয়াকফ আইন নিয়ে কর্ণাটকের কংগ্রেস সরকারের প্রতি উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে গত ১৬ নভেম্বর মামলা করা হয়।

এ বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে বিজেপি।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন