ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি আবারো জয়লাভ করেছে।
রোববার (২৫ মে) নির্বাচনী পরিষদের (সিএনই) উদ্ধৃতি দিয়ে এএফপি সংবাদটি নিশ্চিত করে। সংবাদ সংস্থাটি জানায়, সংসদীয় ও আঞ্চলিক এই নির্বাচন বিরোধী দল বর্জন করেছে।
সিএনই জানিয়েছে, মাদুরোর দল ও তার মিত্ররা ৮২.৬৮ শতাংশ ভোট পেয়েছে। একই সঙ্গে দলটি ২৪টি রাজ্য গভর্নরের ২৩টিতে জয় পেয়েছে।
বিএইচ/

