নিউইয়র্কের জ্যাকসন হাইটস সোনাপট্টিতে দুর্ধর্ষ ডাকাতি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১
ছবি : প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সোনাপট্টিখ্যাত জ্যাকসন হাইটস এলাকায় ৭৪ স্ট্রিটের একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবিদ জুয়েলার্স নামের ওই দোকানের সামনের কাচ ভেঙে বেশকিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাতে চার-পাঁচজনের একটি দল দোকানটির সামনে এসে প্রকাশ্যেই কাচ ভাঙা শুরু করে। এক পর্যায়ে দরজা ভেঙে দোকানের সামনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে আবিদ জুয়েলার্সের মালিক ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছে তারা।
এটিআর/

