Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের মনোযোগ এখন গাজার দিকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫৬

অ
ইসরায়েলের মনোযোগ এখন গাজার দিকে

ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে মোতায়েন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’। পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর আগমনকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

বুধবার (১৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক জ্যাকারি কোহেন জানিয়েছেন, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপের জলসীমা পেরিয়ে মধ্যপ্রাচ্যের আশপাশে মোতায়েন করা হতে পারে।

১৩ বিলিয়ন ডলারের এই যুদ্ধজাহাজটি প্রায় একহাজার ১০০ ফুট দীর্ঘ। এটি মোতায়েন হলে মধ্যপ্রাচ্যের কাছে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াবে তিনটি। 

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের আশপাশে এই ধরনের যুদ্ধজাহাজের উপস্থিতি কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং তা ভবিষ্যৎ আক্রমণের ইঙ্গিতও হতে পারে। ফলে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য বড় সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের আশঙ্কা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে বুধবার আরও এক প্রতিবেদনে জানা গেছে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটি থেকেও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ রওনা হয়েছে ইরানসংলগ্ন জলসীমার দিকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের সামরিক মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : নিউইয়র্ক পোস্ট, সিএনএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন