Logo

আন্তর্জাতিক

ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী : হোয়াইট হাউস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২১:০৯

অ
ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী : হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প /ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইরান আলোচনায় না এলে দেশটির জনগণের উচিত তাদের শাসকগোষ্ঠীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। 

তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘যদি ইরানি সরকার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে না আসে, যার জন্য প্রেসিডেন্ট এখনো আগ্রহী এবং প্রস্তুত, তাহলে ইরানিরা কেন কয়েক দশক ধরে তাদের দমন করা একটি চরম সহিংস শাসনের ক্ষমতা কেঁড়ে নিতে পারবে না?’

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাজ্য সম্পূর্ণ মনোযোগী।’

সোমবার সকালে বিবিসিকে এ কথা বলেছেন তিনি।

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘এর কারণ হলো, এরকম উত্তেজনার ফলে ওই অঞ্চল ও এর বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তেমনি আমাদের অর্থনীতির ওপরও এর প্রভাব পড়তে পারে।’

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন