ছবি : সংগৃহীত
আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘোষণা করা হবে টাইমস ম্যাগাজিনের-২০২৪ সালের বিশ্ব সেরা ব্যক্তিত্বের নাম।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের ‘টুডে শো’তে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রাথমিকভাবে দশজন প্রার্থীকে ‘টাইমস-২০২৪’ এর সেরা ব্যক্তিত্বের জন্য মনোনীত হয়েছেন।
মনোনীতদের নামের আদ্যক্ষর অনুযায়ী তালিকা চূড়ান্ত করা হয়েছে-
কমলা হ্যারিস :
চলতি বছরের ২১ জুলাই রাতে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন তিনি তার প্রেসিডেন্টের প্রচারাভিযান শেষ করেছেন এবং ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য ১০৭ দিনের একটি অসাধারণ প্রচারাভিযান করেছিলেন। হ্যারিস প্রজনন অধিকারের ওপর তার প্রচারাভিযানকে কেন্দ্র করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রো বনাম ওয়েডকে উল্টে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে তার ভূমিকার জন্য নিন্দা জানিয়েছিলেন এবং ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে পরামর্শ দিয়েছিলেন। হ্যারিস বাইডেনের সাথে যৌথভাবে ২০২০ সালের সেরা ব্যক্তিত্বের তালিকায় ছিলেন।
কেট মিডলটন :
প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন এর আগে ২০১৩ সালে টাইমস-এর ১০০ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ছিলেন এবং ২০১১ সালে বর্ষ সেরা ব্যক্তির প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছিলেন।
ইলন মাস্ক :
উদ্ভাবনীর তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন ইলন মাস্ক। মাস্ক এর আগে ২০২১ সালে টাইমস-এর ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।
ইউলিয়া নাভালনায়া :
রাশিয়ান অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনায়া রুশ বিরোধী দলীয় ‘প্রথম মহিলা’ হিসেবে আখ্যায়িত। তিনি টাইমস-এর ২০২৪ সালের ১০০ প্রভাবশালীর তালিকাতেও রয়েছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু :
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বছর বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ২০১৯ সালে টাইমস-এর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন।
জো রোগান :
জো রোগান ২০২২ সালে টাইমস-এর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের ১০০ জনের তালিকায় ছিলেন।
ক্লদিয়া শেনবাউম :
ক্লদিয়া শেনবাউম গত অক্টোবরে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। শেনবাউম চলতি বছরের টাইমস-এর ১০০ জলবায়ু বিশেষজ্ঞের তালিকায় ছিলেন।
ডোনাল্ড ট্রাম্প :
ডোনাল্ড ট্রাম্প অনেকটা অপ্রত্যাশিতভাবেই চলতি বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং একই বছর টাইমস-এর বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন।
মার্ক জাকারবার্গ :
মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তিনি ২০১০ সালে টাইমস-এর বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন।
প্রসঙ্গত, ১৯২৭ সাল থেকে টাইমস ম্যাগাজিন চলতি বছরের ১২ মাসে বিশ্বে ভালো বা খারাপ যে কোন কারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করে আসছে।
ডিআর/এসবি

