Logo

আন্তর্জাতিক

মালিবুর দাবানলে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন বাসিন্দারা

Icon

বাসস

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭

অ
মালিবুর দাবানলে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন বাসিন্দারা

ছবি : সংগৃহীত

আমেরিকার মালিবুতে ভয়াবহ দাবানলের কারণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেখানকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। 

হলিউডের কাছাকাছি মালিবু হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেখানে হলিউড সেলিব্রেটি লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং গায়িকা শের-র বাড়ি আছে। সোমবার ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যে সেখানকার সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে। 

মালিবু দাবানল হলিউড সেলিব্রেটিদের মাল্টি-মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। আগুনের লেলিহান শিখার কারণে দমকল বাহিনীর কর্মীরা চারপাশের খাড়া গিরিখাতে পা রাখতে পারছে না।

মালিবুর অধিবাসী অ্যালেস জালাস তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘তখন রাত ১১টা। আমরা মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমি বাইরে যাই, আকাশ উজ্জ্বল লাল। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন পাহাড়ের পাদদেশে চলে আসল। তারপর এক ঘণ্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে ধোঁয়া বেষ্টিত হয়ে পড়ি। একদিকে বাড়িঘর পুড়ছে, আরেকদিকে উঁচু পর্বতমালা।’ 

আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় ২০ হাজার মানুষকে বাড়িঘর থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ক্যাপটেন জেনিফার সিটো। 

মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট বলেছেন, ‘আগুনটা ভীতিকর। কিন্তু মালিবু এবং এর অধিবাসীরা পরাজয় মানবে না। দেশটির বিমানের সহযোগিতায় দমকল বাহিনীর ১ হাজার ৫০০ সদস্য মালিবুর আগুন নেভাতে কাজ করছে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন