বিনিয়োগের বিনিময়ে বৈধতা : ট্রাম্পের নতুন টোপ
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৩
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের পর এবার অর্থ বিনিয়োগের মাধ্যমে দ্রুত অনুমতি ও পারমিট দেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যেকোনো ব্যক্তি বা সংস্থা যিনি ১ বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করবেন আমেরিকায়, তাকে দ্রুত অনুমতি ও পারমিট দিয়ে দেওয়া হবে। এমনকি পরিবেশগত সম্মতির ক্ষেত্রেও তা সীমাবদ্ধ থাকবে না— সম্প্রতি এমন প্রতিশ্রুতিই দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দ্রুত-ট্র্যাক অনুমোদনের জন্য কে যোগ্য হবেন, তা নির্দিষ্ট করেননি তিনি।
ট্রাম্পের এই সিদ্ধান্তটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, সৌর খামার, অফশোর উইন্ড টারবাইন ইত্যাদি শক্তি প্রকল্পগুলোতে প্রযোজ্য হতে পারে, যেগুলো বিলিয়ন ডলার বিনিয়োগের মানদণ্ড পূরণ করবে।
তবে, এই সিদ্ধান্তে পরিবেশ সংস্থাগুলোর মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছে, এই পদক্ষেপটি পরিবেশগত আইন (NEPA) লঙ্ঘন করে এবং শুধুমাত্র বড় কর্পোরেশনগুলোকে সুবিধা দেওয়ার উদ্দেশে করা হয়েছে।
এটিআর/

