Logo

আন্তর্জাতিক

টাইমের 'পারসন অব দ্য ইয়ার' হচ্ছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩

অ
টাইমের 'পারসন অব দ্য ইয়ার' হচ্ছেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে টাইম ম্যাগাজিন। সেইসাথে বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ওপেনিং বেল বাজাবেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ওপেনিং বেল বাজাবেন। একই দিন তিনি টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হবেন বলে জানিয়েছে দুটি সূত্র।

তবে টাইম ম্যাগাজিনের এক মুখপাত্র নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ওপেনিং বেল বাজানো স্টক মার্কেটের দিনের শুরু বা শেষের সংকেত দেয়। এটি একটি সম্মানজনক কাজ হিসেবে বিবেচিত। সাধারণত কোম্পানির এক্সিকিউটিভরা তাদের প্রাথমিক পাবলিক অফারিং বা অন্য বড় কর্পোরেট মাইলস্টোন উদযাপন করার সময় করেন এই ওপেনিং বেল বাজিয়ে থাকেন।

তবে বেশ কিছু সেলিব্রিটি এবং রাজনীতিবিদ যেমন- রোনাল্ড রেগান, নেলসন ম্যান্ডেলা এবং আর্নল্ড শোয়ার্জেনেগারও এই বেল বাজিয়েছিলেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দেশের স্টক মার্কেটের শক্তির ওপর জোর দেন এবং তা তার পুনঃনির্বাচনের সময়ও স্পষ্ট ছিল। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে নিউইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে তার সাফল্য অর্জিত হয়।

এর আগে টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল। এরপর ২০২০ সালে তারা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করে। গত বছর পপ তারকা টেইলর সুইফট এই শিরোনাম পেয়েছিলেন।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন