জর্ডানে বয়স্ক পরিচর্যা কেন্দ্রে আগুন, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫
ছবি : সংগৃহীত
জর্ডানের একটি বেসরকারি বয়স্ক পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা পেট্রার খবরে এ কথা জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সামাজিক উন্নয়নমন্ত্রী ওয়াফা বানি মুস্তাফা জানিয়েছেন, ‘শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে একটি বেসরকারি বয়স্ক পরিচর্যা কেন্দ্রে আগুন লেগেছে। এ ঘটনায় সেখানের ছয়জন বাসিন্দার মৃত্যু হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো ৫৫ জন আহত হয়েছেন।’
জানা যায়, হোয়াইট ফ্যামিলি অ্যাসোসিয়েশনের বয়স্ক পরিচর্যা কেন্দ্রের প্রথম তলায় আগুনের সূত্রপাত ঘটে। পরিচর্যা কেন্দ্রের ৮০ বর্গ মিটার (৮৬০ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ওই তলায় ১১১ জন বাসিন্দা বসবাস করতেন।
বানি মুস্তাফা আরও জানান, কর্তৃপক্ষ বাকি সব বাসিন্দাদের বিকল্প পরিচর্যা সুবিধায় সরিয়ে নিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ সম্পর্কে জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান বলেছেন, ‘সরকার অগ্নিকাণ্ডে আহতদের সরকার প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা দেবে।’
এসবি

