ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:১৭
বিসারা বাহবা/ছবি : সংগৃহীত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে মন্তব্য করেছেন আরব আমেরিকানস ফর ট্রাম্পের জাতীয় সভাপতি বিসারা বাহবা।
তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে, যদি যদি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচিত হন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করার আহ্বান উপেক্ষা করেন, তাহলে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।
বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহবা বলেন, বলেছেন, “যদি ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ‘আমি অফিসে এলে যুদ্ধ শেষ করে দাও', এবং নেতানিয়াহু যদি তা করতে ব্যর্থ হন, তাহলে ইসরায়েলে অস্ত্রের সরবরাহ বন্ধ করতে ট্রাম্পকে কিছুই বাধা দিতে পারবে না।"
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ করার বিষয়ে ট্রাম্পের অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করা হলে বাহবা কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করে জানান, নেতানিয়াহুর ওপর ট্রাম্পের যথেষ্ট প্রভাব রয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ট্রাম্প জুন মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজায় ‘কাজ শেষ’ করতে নেতানিয়াহুকে উৎসাহিত করেছিলেন। ট্রাম্প বর্তমান সময়ে অনেকটাই ভিন্ন। তার আচরণ ২০১৬ ও ২০২০ সালের ট্রাম্পের চেয়ে একেবারেই আলাদা।
সূত্র: আল-জাজিরা।
এসবি

