Logo

আন্তর্জাতিক

‘মধ্যপ্রাচ্যকে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩১

অ
‘মধ্যপ্রাচ্যকে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলকে তাদের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গোটা মুসলিম উম্মাহর ‘অদম্য শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা পার্স টুডে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘একটি নতুন পশ্চিম এশিয়া অঞ্চল গঠন করার যে কথা ওয়াশিংটন ও তেল আবিব বলে তা আঞ্চলিক জনগণ ও দেশগুলোকে লক্ষ্য করে তাদের অশুভ পরিকল্পনা এবং ষড়যন্ত্রের প্রমাণ বহন করে।’ 

তিনি বলেন, ‘মাজহাব, মতবাদ ও সম্প্রদায় নির্বিশেষে গোটা মুসলিম উম্মাহর জন্য ইসরায়েল প্রকৃত হুমকি হয়ে রয়েছে।’ 

ইয়েমেনের এই প্রতিরোধ নেতা বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে যাতে ঐক্য প্রতিষ্ঠিত না হয় এবং তারা সম্মিলিতভাবে যেন একটি সামরিক শক্তি গঠন করতে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা উল্টো তেল আবিবের সঙ্গে কিছু মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করে দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্যে মারাত্মক ফাটল ধরিয়েছে।’

আব্দুল মালিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোকে দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে জিহাদি ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরিবর্তে নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী লড়াইয়ে লিপ্ত করে দিতে চায়।’ 

তিনি গাজা উপত্যকার পাশাপাশি সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানান। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন