Logo

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২৭

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৪

নাইজেরিয়ায় নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২৭

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাতসিনা অঙ্গরাজ্যে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির কাটসিনা প্রদেশে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, নামাজ চলাকালে হঠাৎ করে বন্দুকধারীরা মসজিদের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায়।

স্থানীয়রা জানান, মুসলিমরা যখন স্থানীয় সময় ভোর ৪টার দিতে মসজিদে নামাজ পড়ার জন্য সমবেত হন তখন একদল বন্দুকধারী মসজিদটির ভেতর ঢুকে সরাসরি গুলি চালাতে থাকেন।

কাতসিনা রাজ্যের কমিশনার নাসির মু’আযু জানান, ঘটনাস্থলে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বর্ষাকালে  প্রায়ই ফসলের মাঠে লুকিয়ে থেকে এ ধরনের হামলা চালায় বন্দুকধারীরা।

এর আগে চলতি বছরের জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনু অঙ্গরাজ্যে এক হামলায় শতাধিক মানুষ নিহত হন। এ ঘটনায় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিদিনের রক্তপাত বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

বিষয়টি নিয়ে স্থানীয়রা বলছেন, চলমান এ সংঘাত গত কয়েক বছরে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে এবং বহু পশুপালক এখন অস্ত্র হাতে নিচ্ছে। ফলে নিরীহ মানুষের ওপর হামলার ঘটনা ক্রমেই বাড়ছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল এবং উত্তর-মধ্যাঞ্চলে এ ধরনের হামলার ঘটনা ঘটছে নিয়মিতই। এসব অঞ্চলে স্থানীয় পশুপালক ও কৃষকরাও নিয়মিতই তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন