Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫০

অ
ইসরায়েলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান

ছবি : সংগৃহীত

ইসরায়েলি যুদ্ধবিমান চালানো বন্ধ করার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অ্যাটর্নি মোশে ল্যাডোর। শনিবার (১৪ ডিসেম্বর) এই আহ্বান জানান দেশটির সাবেক এ আইনপ্রণেতা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বিতর্কিত বিচারবিভাগীয় সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের স্বেচ্ছায় যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা উচিত। 

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পার্সটুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটর্নি মোশে ল্যাডোর জানিয়েছেন, ‘নেতানিয়াহু যে আগ্রাসী এবং বলদর্পিতার সাথে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তার বিরুদ্ধে পাইলটদের এই যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা শুধু অধিকার নয় বরং এটি দায়িত্ব। নেতানিয়াহু কথিত বিচার বিভাগীয় সংস্কার বাস্তবায়ন করতে পারলে তিনি স্বৈরশাসকে পরিণত হবেন।’ 

পাইলটদের প্রতি আহ্বান জানিয়ে ল্যাডোর বলেন, ‘নেতানিয়াহু সরকারকে সম্বোধন করে আপনাদের বলা উচিত আপনি স্বৈরশাসক হয়ে যাচ্ছেন। অতএব, আমরা আপনার বিমান চালাবো না।’ 

যে কথিত সংস্কারগুলোকে তিনি ‘অবৈধ’ বলে নিন্দা করেছেন, তা নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভা এবং নেসেটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিলে সর্বোচ্চ আদালতের ক্ষমতা কেড়ে নেবে। ইসরায়েলের সংসদ তখন ১২০ সদস্যের মধ্যে ৬১ ভোটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আদালতের সিদ্ধান্তগুলোকে বাতিল করতে সক্ষম হবে। এর অর্থ হচ্ছে সব বিষয়ে আদালত নয় বরং নেতানিয়াহু ও তার অনুগত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো তিনি বাতিল করে দিতে পারবেন।

নেতানিয়াহুর বিচার বিভাগের এই সংস্কারকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়ে আসছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন