বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বললেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের (ভারতের) যুদ্ধ বলে দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে এ দাবি করেন তিনি।
ওই পোস্টে মোদি ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের নামই উল্লেখ করেননি তিনি। তার দাবি, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল।
-675fe27b5d91f.jpg)
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’
ডিআর/এমজে

