যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯
ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।
ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।
এসবি

