চলতি সপ্তাহের শেষ দিকে মিয়ানমার-থাইল্যান্ড নিরাপত্তা বৈঠক
বাসস
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
ছবি : সংগৃহীত
প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে ব্যাংকক সফরে যাবেন মিয়ানমারের সামরিক জান্তা নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (১৬ ডিসেম্বর) সামরিক জান্তার এক মুখপাত্র গতকাল এ কথা জানিয়েছেন।
ইয়ানগুন থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এ বিষয়ে মুখপাত্র জো মিন তুন এক অডিও বিবৃতিতে বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী থান সুই আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিয়ানমার ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈঠকে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।’
তিনি বলেন, ‘এছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী চীন, লাওস, থাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশের মন্ত্রী, উপমন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। তারা মূলত সীমান্ত ইস্যু যেমন আন্তঃসীমান্ত অপরাধ এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তঃসীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করার বিষয় নিয়ে আলোচনা করবেন।’
প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চরম অস্থিরতা বিরাজ করছে।
এসবি

