Logo

আন্তর্জাতিক

বাইডেনের সাথে শীঘ্রই দেখা করবেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:১৭

অ
বাইডেনের সাথে শীঘ্রই দেখা করবেন ট্রাম্প

ছবি : জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)

নির্বাচনী লড়াই চলাকালীন একে অপরকে তীব্র আক্রমণ করেছেন তারা। তবুও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ভোলেননি জো বাইডেন। ট্রাম্পও বাইডেনের পক্ষ থেকে অভিবাদন পেয়ে খুশি। শিগগিরই বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং এসব তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘(নবনির্বাচিত) প্রেসিডেন্ট ট্রাম্পও ওই সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন, খুব শিগগিরই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বাইডেনের ফোনকলেরও খুবই প্রশংসা করেছেন ট্রাম্প।’

এবারের নির্বাচনের প্রথমে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন বাইডেন। তবে পরে দলীয় চাপের মুখে সরে দাঁড়ান তিনি। তাঁর জায়গায় প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন শেষে এখন পর্যন্ত ২৯৫টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৬টি ভোট।

সূত্র: সিএনএন, আল-জাজিরা।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন