Logo

আন্তর্জাতিক

ভানুয়াতুর মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

Icon

বাসস

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮

অ
ভানুয়াতুর মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ভানুয়াতুর মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পাপুয়া নিউ গিনির মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একটি বড় ভূমিকম্পে মিশনের যথেষ্ট ক্ষতি হওয়ার পরে যুক্তরাষ্ট্র ভানুয়াতুর দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। 

মার্কিন দূতাবাসের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, পোর্ট ভিলায় মার্কিন দূতাবাস যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন