Logo

আন্তর্জাতিক

মামলা জটিলতায় ট্রাম্প, হোয়াইট হাউস সামলাবেন কীভাবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩২

অ
মামলা জটিলতায় ট্রাম্প, হোয়াইট হাউস সামলাবেন কীভাবে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন এক জটিল সমীকরণে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। নির্বাচনী মাঠে তুমুল হাড্ডাহাড্ডি লড়ায়েরর পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতহাসে তিনি এমন একজন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ‍যিনি একমাত্র ফৌজদারী মামলার আসামী হিসেবে আদলত কর্তৃক ইতোমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। 

একইসঙ্গে তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই তিনি নতুন প্রেসিডেন্টের দ্বায়িত্ব গ্রহণ করবেন।

চলমান ফৌজদারি এবং দেওয়ানি মামলার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একটি নজিরবিহীন আইনি পরিস্থিতি তৈরি করেছে। নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ওঠা ৩৪টি অপরাধমূলক অভিযোগে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যই শুধু নয়, মার্কিন ফেডারেল আইনেও একাধিক ফৌজদারি অভিযোগের মুখোমুখি তিনি। 

এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে—ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কী রায় হবে? তার বিরুদ্ধে আরও যেসব মামলা রয়েছে সেগুলোরই বা কী হবে? প্রেসিডেন্ট নির্বাচিত হলে এসব মামলার কি হবে? ট্রাম্প কি নিস্তার পেয়ে যাবেন? নিজেই নিজেকে ক্ষমা ঘোষণা করবেন? নাকি আইনের মারপ্যাঁচে নিজেই কোথাও আটকে যাবেন? কী রায় দেবেন সুপ্রীম কোর্ট? এমন অনেক জটিল সমীকরণ মিলাতে হবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতকে। 

নিউ ইয়র্কের হাশমানি মামলা

ট্রাম্প ২০২৩ সালে নিউ ইয়র্কে ব্যবসায়িক রেকর্ড বিকৃতির ৩৪টি মামলায় দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়েছিলেন। যা গোপন রাখতে তিনি বিভিন্ন ব্যবসায়িক রেকর্ডে মিথ্যা তথ্য দেন।

চলতি মাসের (নভেম্বর) ২৬ তারিখে ট্রাম্পের সাজা ঘোষণা করার জন্য নির্ধারিত তারিখ। তবে এই মামলাটি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে প্রেসিডেন্টের জন্য কিছু আইনি সুরক্ষা স্বীকৃত রয়েছে। 

বিচারক জুয়ান মার্চান যদি এই অভিযোগগুলো বাতিল না করেন, তাহলে ট্রাম্পের আইনজীবীরা সাজার তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করবেন। যা নিয়ে আপিল বিভাগ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ মামলাটি যেহেতু একটি রাজ্য-পর্যায়ের মামলা, তাই ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ক্ষমা করার সুযোগ পাবেন না। সূত্র- বিবিসি।

ওয়াশিংটন ডিসি এবং ফ্লোরিডার ফেডারেল মামলা

ট্রাম্পের দুটি ফেডারেল মামলার মধ্যে একটি যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনী ফলাফল উলটানোর চেষ্টার অভিযোগ এবং অন্যটি হোয়াইট হাউস ছাড়ার পর গোপন নথি বেআইনিভাবে দখলে রাখার অভিযোগ। ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার ফলে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথকে বরখাস্ত করার মাধ্যমে এই মামলাগুলোকে শেষ করার পরিকল্পনা করেছেন।

এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য, ‘ওহ, এটা খুবই সহজ ব্যাপার। এটা খুবই সহজ’।  

রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইট যখন এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তখন এমনই জবাব দেন। হিউইট তাকে জিজ্ঞেস করেন, আপনি পুনরায় নির্বাচিত হলে ‘নিজেকে ক্ষমা করবেন’ নাকি ‘জ্যাক স্মিথকে বরখাস্ত করবেন?’

জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘আমি তাকে দুই সেকেন্ডের মধ্যে বরখাস্ত করব’।

জর্জিয়ার RICO মামলা

জর্জিয়ার ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসের বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ এনেছেন যে, তিনি একটি রোমান্টিক সম্পর্কের কারণে মামলাটি পরিচালনা করতে অযোগ্য। যদি শুধু এই কারণেই উইলিসকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আর কোনো প্রসিকিউটরের পক্ষে এই মামলাটি চালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এছাড়াও প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্বে থাকাকালে রাজ্য আদালতে মামলাটি চালিয়ে যাওয়া সম্ভব কিনা তা নিয়ে সাংবিধানিক প্রশ্ন জড়িত রয়েছে।

দেওয়ানী মামলা

সাবেক কলামিস্ট ই. জিন ক্যারলের করা মানহানির মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হন এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। এ নিয়ে তিনি আপিলও করেছেন। তবে আদালতের সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।

ট্রাম্প এবং তার ব্যবসা সংক্রান্ত একটি মামলায় প্রায় ৪৫৪ মিলিয়ন ডলার জরিমানা ধার্য করা হয়েছে। ট্রাম্প এই মামলায় আপিল করেছেন এবং জরিমানার পরিমাণ কমানোর জন্য আদালতের বিবেচনার অনুরোধ করেছেন। সূত্র-সিএনএন।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রশাসনের আইনজীবীকে নির্দেশ দিতে পারবেন এই মামলাগুলোকে বাতিল বা স্থগিত করার জন্য। তবে কিছু মামলা, যেগুলো অঙ্গরাজ্য-পর্যায়ে পরিচালিত হচ্ছে- সেগুলোতে তার হস্তক্ষেপ করার ক্ষমতা নেই।

প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প কী তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো থেকে আপাতত ‘অব্যহতি’ পেয়ে যাবেন?

সূত্র : বিবিসি বাংলা

এফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন