Logo

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০

ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

ছবি : বিবিসি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে।

এর আগে গত জুলাইয়ে তিনি বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি গাজায় যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির জন্য ইসরায়েল রাজি না হয় তাহলে দ্বি-রাষ্ট্র সমাধানের পথেই হাঁটবে যুক্তরাজ্য। রোববার সেই ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে ব্রিটেন। খবর বিবিসির

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল সরকারসহ দেশটির জিম্মি পরিবারের সদস্যরা এবং কিছু কনজারভেটিভ নেতা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত’করবে।

তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা যুক্তি দিচ্ছেন, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির আশা টিকিয়ে রাখতে নৈতিক দায়িত্ব থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহম্মদ আব্বাস যুক্তরাজ্যের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। চলতি মাসে তিনি সার কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেছিলেন। এরপর ডাউনিং স্ট্রিট জানায়, উভয় নেতা একমত হয়েছেন যে, ভবিষ্যতে ফিলিস্তিনের শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন