Logo

আন্তর্জাতিক

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল। তাদের সঙ্গে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধি দলটি।

এর আগে বাংলাদেশ সময় রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তারা।

ফ্লাইটের আগে রাজনৈতিক নেতাদের বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অপেক্ষা করতে দেখা যায়। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলের।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন