Logo

আন্তর্জাতিক

টিকটকের নিয়ন্ত্রণ নেবে মার্কিন বিনিয়োগকারীরা : ট্রাম্প

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

টিকটকের নিয়ন্ত্রণ নেবে মার্কিন বিনিয়োগকারীরা : ট্রাম্প

টিকটকের নিয়ন্ত্রণ নেবে মার্কিন বিনিয়োগকারীরা, যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক:

চীনা মালিকানাধীন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যেতে পারবে, তবে এর নিয়ন্ত্রণ থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে— এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, প্রায় ১৪ বিলিয়ন ডলারের একটি কোম্পানির অধীনে মার্কিন বিনিয়োগকারীদের একটি দল টিকটকের নিয়ন্ত্রণ নেবে।

এর আগে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস একটি আইন পাস করে যেখানে বলা হয়, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানায় টিকটক যুক্তরাষ্ট্রে চলতে পারবে না। জাতীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষার যুক্তি দেখিয়ে অ্যাপটি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন সময়ক্ষেপণ করে মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে টিকটকের মার্কিন শাখা আলাদা করার উদ্যোগ নেয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৭ কোটি। ট্রাম্প নিজেও এই প্ল্যাটফর্মে সক্রিয়— তার অনুসারী সংখ্যা ১ কোটি ৫০ লাখ। তিনি দাবি করেছেন, টিকটক তার পুনর্নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। এমনকি হোয়াইট হাউস সম্প্রতি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টও চালু করেছে।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন