Logo

আন্তর্জাতিক

জাতিসংঘের সামনে আ.লীগকর্মীদের ওপর হামলায় বিএনপিকর্মী আটক

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৩

জাতিসংঘের সামনে আ.লীগকর্মীদের ওপর হামলায় বিএনপিকর্মী আটক

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির শান্তি সমাবেশ ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময় ছাত্রলীগ কর্মীর ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ চলাকালীন সময় ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়ার সঙ্গে রিয়াজ রহমানের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত নিউইয়র্ক পুলিশ রিয়াজ রহমানকে মাটিতে ফেলে হাতকড়া পরায়।

হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী বলে জানা গেছে।

এদিকে, ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের কর্মী জিআই রাসেল ভুল করে বিএনপির নির্ধারিত জায়গায় ঢুকে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কৌশলী ইমা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন