Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৯১ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৯১ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা। আহত হয়েছেন আরও শতাধিক। এর মধ্যে ত্রাণ নেওয়ার সময় হামলায় ছয়জন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়, দখলকার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন প্রায় ১০০ জন মানুষ নিহত হলেও হামলা থামছে না।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না। এছাড়া তিনি গাজায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা শহর ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন