Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিশিগানের চার্চে হামলায় নিহত ৪, আহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬

যুক্তরাষ্ট্রের মিশিগানের চার্চে হামলায় নিহত ৪, আহত ৮

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি চার্চে বন্দুকধারীর হামলা ও অগ্নিসংযোগে কমপক্ষে ৪ জন নিহতসহ  আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) রাজ্য পুলিশ এ তথ্য নিশ্চিত করে। খবর বিবিসির

বিবিসির প্রতিবেদনে পুলিশ বলেছে, ‘হামলাকারী গাড়ি চালিয়ে চার্চে প্রবেশ করে গুলি ছুড়েন এবং ভবনটিতে আগুন দিয়ে ভস্মীভূত করার চেষ্টা করেন।’

পুলিশ আরও জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জরুরি কল পাওয়ার মাত্র ৮ মিনিট পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলি করে হত্যা করে। নিহত বন্দুকধারীর থমাস জেকব স্যানফোর্ড (৪০) ঘটনাস্থলের নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা।

এদিকে ঘটনার তদন্ত সাপেক্ষে বিবিসির প্রতিবেদন বলছে, হামলাকারী চার্চের দরজায় একটি গাড়ি ঢুকিয়ে ভেতরে ঢোকে এবং স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায়। এরপর সে গ্যাসোলিন ব্যবহার করে চার্চে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনে পুরো চার্চ প্রায় ধ্বংস হয়ে যায়।

অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) ব্যুরোর ডেট্রয়েট শাখার বিশেষ এজেন্ট জেমস ডেয়ার বলেন, ‘আমরা বিশ্বাস করি হামলাকারী গ্যাসোলিন জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করেছে।’

পুলিশ জানায়, নিহতদের পাশাপাশি আরও দুইজনের মরদেহ চার্চের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও কিছু মানুষ নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত আটজনকে স্থানীয় হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে মিশিগানের এই হামলা ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে করা সহিংসতার সাম্প্রতিক ঘটনা হিসেবে নিন্দা ও শোক সৃষ্টি করেছে মার্কিন সমাজে।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন