Logo

আন্তর্জাতিক

১ মাস পূর্তির আগেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:২১

১ মাস পূর্তির আগেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু || ছবি : রয়টার্স

দায়িত্ব গ্রহণের ১ মাস পূর্তির আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মন্ত্রিসভার নতুন প্রধান সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন। তিনি মাখোঁর মন্ত্রিসভায় ২৭ দিন দায়িত্ব পালন করেন। খবর রয়টার্সের

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, রোববার (৫ অক্টোবর) সেবাস্তিয়ান লেকর্নু পরিচিত মুখদের নিয়ে স্থানীয় সময় নতুন এক মন্ত্রিসভা ঘোষণা করেন। এতে সমালোচনায় ফেটে পড়েন ফ্রান্সের রাজনীতিবিদরা। এর পর পরই সোমবার (৬ অক্টোবর) লেকর্নু পদত্যাগ করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার গঠনের প্রচেষ্টা তাৎক্ষণিক ব্যর্থ হওয়ায়, বিভক্ত পার্লামেন্টের সঙ্গে মোকাবিলা করতে এবং বাজেট পাসে সমর্থন জোগাতে মাখোঁকে এখন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

এই পরিস্থিতিতে মাখোঁ যদিও নতুন নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, তবুও ফ্রান্সের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত।

এএ


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন