Logo

আন্তর্জাতিক

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার থ্রিতে আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:৫৮

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার থ্রিতে আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার থ্রির ৫৭ তলায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সংবাদমাধ্যম বারনামার বরাতে দ্য স্টার জানিয়েছে, কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আসারি ওমর আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হননি।

হাসান আসারি ওমর বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবন থেকে কালো ধোঁয়া উড়ে আসছে।

৬০ তলা বিশিষ্ট পেট্রোনাস টাওয়ার থ্রি-কে স্থানীয়ভাবে ‘মেনারা কারিগালি’ নামেও ডাকা হয়। এটি কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন