Logo

আন্তর্জাতিক

নারীর পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষ, প্রস্তাব উত্তরপ্রদেশে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৯

অ

ভারতের উত্তর প্রদেশে নারীদের পোশাকের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ। শুধু তাই নয়, সেলুনেও কোনও পুরুষ কর্মী নারীদের চুল কাটতে পারবেন না। এমন আইন চেয়ে প্রস্তাব দিয়েছে রাজ্যটির একটি সংস্থা। 

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নারীদের সঙ্গে বেড়ে চলা নানা অন্যায় এবং হেনস্থা থেকে তাদের রক্ষা করতেই এই প্রস্তাব দিয়েছে উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন।

গত ২৮ অক্টোবর নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কমিশনের একটি বৈঠক হয়। সেখানেই উত্থাপন করা হয় এই প্রস্তাব।

এ প্রসঙ্গে কমিশনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, আমাদের বৈঠকে বলা হয়েছে যে, নারীদের পোশাকের মাপ একমাত্র নারী দর্জিই নেবেন। শুধু তাই নয়, ট্রেইলার্সে সিসিটিভি ক্যামেরাও থাকতে হবে।

তার দাবি, পর্যবেক্ষণ করে দেখা গেছে, ভারতের নানা জায়গায় এই ধরনের পেশায় নারী গ্রাহকেরা হেনস্থার শিকার হন। অনেক ক্ষেত্রে আপত্তিকরভাবে তাদের স্পর্শ করার চেষ্টাও করা হয়। এজন্যই তারা এই আইন চান। 

ওই বৈঠকে এই প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপারসন ববিতা চৌহান। তার এই প্রস্তাবকে স্বাগত জানান কমিশনের অন্য সদস্যরা।

আফগানিস্তান কিংবা মুসলিম দেশগুলোর কোনও রক্ষণশীল আইনকে বরাবরই তাচ্ছিল্য করে খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। কিন্তু এবার পরিস্থিতি এমন হয়েছে যে, নিজেদের দেশে মুসলিম দেশের মতো আইন করার পক্ষে কথা বলতে শুরু করছেন সেখানকার মানুষেরা এবং গণমাধ্যমগুলোর সেই খবরও প্রকাশ করতে হচ্ছে। 

বিএইচ/



Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন