Logo

আন্তর্জাতিক

ভোটে হেরে বাইডেনকে দায়ী করলেন পেলোসি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১৭

অ
ভোটে হেরে বাইডেনকে দায়ী করলেন পেলোসি

ছবি : সংগৃহীত।

যদি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারতো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেলোসি বলেন, প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আরও আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনেস বলা হয়, যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। বাইডেন আবার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি। তবে নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় ডেমোক্রেটিক পার্টি তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করে। সাক্ষাৎকারে পেলোসি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে কমলা হ্যারসিকে প্রার্থী হিসেবে অনুমোদন দেওয়ায় বাইডেনের সমালোচনা করেন।

ওই সাক্ষাৎকারে কমলার প্রশংসাও করেন পেলোসি। তিনি বলেন, ‘তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছেন।’ প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা জিততেন বলে মনে করেন পেলোসি।

তিনি জানান, ‘হয়তো কমলা আরও বেশি শক্তিশালী হতেন। জনগণের আরও কাছে যেতে পারতেন।’

পেলোসি আরও বলেন, ‘বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। যদি সবকিছু আরও আগে ঘটতো, তাহলে পরিস্থিতি আলাদা হতো।’

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন