Logo

আন্তর্জাতিক

লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলি বিমান হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২৬

অ
লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলি বিমান হামলা

ছবি : সংগৃহীত।

বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ শহরতলীর বুর্জ আল-বারাজনেহ এলাকার কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি বিমান বৈরুতের আল-জামুস এলাকাতেও আঘাত হেনেছে বলে জানা গেছে। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ খবর নিশ্চিত করেছে।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।

ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএএ)-এর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, হামলার আগে ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই যেসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, সে তালিকায় আল-জামুসের নাম ছিল না।

এনএএ বলছে, বৈরুত ক্ষেপণাস্ত্র হামলার শব্দে কেঁপে উঠছে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বৈরুত শহর ঢেকে দিয়েছে।

প্রসঙ্গত, লেবানিজ বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে পরিচালিত দেশটির একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননে অন্তত তিন হাজার ১১৭ জন নিহত ও ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ৫০৮ জনে। সেইসঙ্গে আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ২ হাজার ৬৮৪ জন মানুষ।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন