Logo

আন্তর্জাতিক

আফগানিস্তানে শুধুমাত্র নারীদের জন্য ফটো স্টুডিও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১৬

অ
আফগানিস্তানে শুধুমাত্র নারীদের জন্য ফটো স্টুডিও

স্টুডিওতে কাজ করছেন ‍দুই নারী | ছবি : তোলো নিউজ

এবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশে শুধুমাত্র নারীদের জন্য ফটোগ্রাফি স্টুডিও চালু করেছেন এক দম্পতি। এর মাধ্যমে নারীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তায় ছবি তুলতে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করতে পারবেন। 

স্টুডিওটির ম্যানেজার বিসমিল্লাহ মোহাম্মাদি সংবাদমাধ্যম তোলো নিউজকে জানান, ‘এর আগে এই প্রদেশে শুধুমাত্র নারীদের জন্য কোনো ফটোগ্রাফি স্টুডিও ছিল না। আমি এবং আমার স্ত্রী এই স্টুডিওটি খুলতে সিদ্ধান্ত নিই, যাতে নারীরা নিজেদের প্রয়োজনীয় ছবি ও কাগজপত্র বিনা সংকোচে প্রিন্ট করতে পারেন।’

ডেপুটি ম্যানেজার শীলা সাহার বলেন, ‘আমরা এই ফটোগ্রাফি স্টুডিওটি প্রতিষ্ঠা করেছি যাতে মহিলারা শান্তিপূর্ণভাবে ছবি তুলতে পারেন।’

স্টুডিওতে আসা একাধিক নারী জানিয়েছেন, তারা এখানে এসে সুন্দরভাবে এবং আরামে ছবি তুলতে পারেন। আয়েশা নামের এক নারী বলেন, ‘আমরা এই স্টুডিও নিয়ে খুবই খুশি। এখানে খুব সহজে আমাদের ছবি প্রিন্ট করতে পারছি।’ 

মুনেরা নামের আরেক নারী জানান, ‘আগে বাড়িতে আমি মোবাইল দিয়ে ছবি তুলতাম এবং তারপর সেটি আমার ভাইকে দিতাম দোকান থেকে প্রিন্ট করে আনতে। কিন্তু এই স্টুডিও চালু হওয়ার পর আমি নিজেই গিয়ে শান্তিতে ছবি প্রিন্ট করতে পারছি।’

উল্লেখ্য, স্টুডিওটি পরিচালনায় বর্তমানে মোট চারজন মহিলা কাজ করছেন।

সূত্র : তোলো নিউজ

ডিআর/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন