Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৫০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬

অ
গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৫০

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৫ স্বাস্থ্যকর্মীও রয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় চালানো হয় এ হামলা। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি ও আল-জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায়। বিধ্বস্ত হয়েছে হাসপাতাল সংলগ্ন একটি আবাসিক ভবন। এদিকে, গাজা সিটিতেও আইডিএফ’র হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন। 

বার্তাসংস্থা ওয়াফা জানায়, ফাইটার জেট দিয়ে রাতভর অভিযান চালানো হয় শেখ রেদওয়ান এলাকায়। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এছাড়াও, খান ইউনিস, রাফাহসহ পুরো গাজাজুড়েই অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। 

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ হাজার ৩৩৯ জন। আহত হয়েছে ১ লাখ ৭ হাজারের বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন