Logo

আন্তর্জাতিক

প্রথমবারের মতো মার্কিন ‘থাড’ ব্যবহার করল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৭

অ
প্রথমবারের মতো মার্কিন ‘থাড’ ব্যবহার করল ইসরায়েল

ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে প্রথমবারের মতো ‘থাড’ ব্যবহার করেছে ইসরায়েল। আত্মরক্ষার্থে গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘থাড’ পেয়েছে তেল আবিব। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি। 

শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাড’ বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম, হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করার জন্য ব্যবহার করা হয়। বিষয়টির সাথে পরিচিত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ‘থাড’ সিস্টেম একটি ইন্টারসেপ্টর চালু করছে। 

ভিডিও ক্লিপটিতে একজন মার্কিন সৈন্যকে বলতে শোনা যায়, আমি আঠারো বছর ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম। 

আইডিএফ বলেছে, হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা দ্বারা ভূপাতিত করে দেওয়া হয়েছে। ইসরায়েলি বা আমেরিকান সিস্টেম করা হয়েছে কিনা তা উল্লেখ করেনি।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। 

প্রসঙ্গত, ‘থাড’ ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার। এতে রয়েছে শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থাড নিজের ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমেষেই ধ্বংস করতে পারে। এর সফলতার হারও খুব বেশি। 

যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্যমতে, দেশটির হাতে বর্তমানে থাডের সাতটি ‘ব্যাটারি’ রয়েছে। প্রতিটি ব্যাটারিতে রয়েছে সাতটি করে ট্রাক। প্রতিটি ট্রাকে আবার যুক্ত করা আটটি ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এ সাতটি ব্যাটারির একটি ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন