Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:২১

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলো ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা। এসব হামলাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

মাদুরোর দাবি, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এ আগ্রাসন চালাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার কিছু সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। বিবিসির সহযোগীমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া দেখা গেছে। একাধিক স্থানে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে।

এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

তবে এটি সামরিক বাহিনী পরিচালিত ছিল নাকি সিআইএ পরিচালিত অভিযান ছিল এবং হামলার সুনির্দিষ্ট স্থান কোথায়— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন