Logo

আন্তর্জাতিক

১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৬

১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ কার্যক্রমে অনিয়ম ও সেবার ঘাটতির অভিযোগে প্রায় ১ হাজার ৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিশ্বব্যাপী অনুমোদিত প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ওমরাহ এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান পর্যায়ক্রমে মূল্যায়ন করা হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক এজেন্সির সেবায় ঘাটতি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ১ হাজার ৮০০ এজেন্সির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় জানায়, এসব এজেন্সিকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত মানদণ্ড পূরণ করতে পারলে তাদের চুক্তি পুনরায় কার্যকর করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, যেসব ওমরাহ যাত্রীর বৈধ ভিসা ও পূর্বনির্ধারিত বুকিং রয়েছে, তাদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

এ বিষয়ে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এবং যাত্রীদের অধিকার রক্ষায় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সৌদি আরব হজের খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর