Logo

আন্তর্জাতিক

১৮ মাস পর খুলে দেওয়া হলো রাফাহ ক্রসিং

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩

১৮ মাস পর খুলে দেওয়া হলো রাফাহ ক্রসিং

রোববার (১ ফেব্রুয়ারি) রাফা ক্রসিংয়ের মিশরের দিকে অপেক্ষারত অ্যাম্বুলেন্স/ ছবি: এএফপি

অবশেষে খুলে দেওয়া হলো মিশর-গাজা সীমান্তের গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রায় ১৮ মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ক্রসিংটির কার্যক্রম শুরু হয়েছে।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রথম দিনে গাজা থেকে অন্তত ৫০ জন মানুষ বেরিয়ে যাওয়ার কথা রয়েছে এবং একই সংখ্যক ব্যক্তি গাজায় প্রবেশ করবেন। আল-কাহেরা নিউজ জানিয়েছে, এরই মধ্যে ফিলিস্তিনিদের একটি দল রাফাহ ক্রসিংয়ে পৌঁছেছে।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) পরীক্ষামূলকভাবে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি বিধিনিষেধের কারণে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ক্রসিংটি কার্যত বন্ধ ছিল।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ দফায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবেন। পাশাপাশি চিকিৎসার জন্য ১৫০ জন রোগী ও তাঁদের সঙ্গীরা গাজা ছেড়ে মিসরে যাবেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসিংটি পুরোপুরি চালু হলে চিকিৎসার অপেক্ষায় থাকা প্রায় ২২ হাজার রোগী উপকৃত হবেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাস থেকে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই সীমান্তপথটি কার্যত অচল হয়ে পড়ে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা শহর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর