Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ

রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে উপচে পড়া ভিড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২

রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে উপচে পড়া ভিড়

রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

চলতি বছর পবিত্র রমজান মাসের প্রথম জুমায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পবিত্র মাসের প্রথম শুক্রবারে বিশেষ এ জুমায় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করা হয়। অন্যান্য দিনের তুলনায় এদিন মুসল্লিদের উপস্থিতি ছিল বেশি।

জুমার আজানের আগেই মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি বাড়তে শুরু করে। রাজ্যের বেশ কয়েকটি মসজিদে ভেতরে জায়গা না থাকায় অনেকে পার্শ্ববর্তী খোলা জায়গায় নামাজ আদায় করেন।

কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদ ও জাকারিয়া স্ট্রিট এলাকায় এদিন বিশেষ জনসমাগম হয়। রমজানের প্রথম জুমা উপলক্ষে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নাখোদা মসজিদে নামাজ আদায় করতে আসা সাকিল আবেদিন বলেন, ‘রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করতে এসেছি। এই দিনে বিশ্বে শান্তি ও সৌহার্দ্যের জন্য মোনাজাত করেছি। পরিবারের সবার সুস্বাস্থ্য ও উন্নতিও কামনা করেছি। আশা করছি, সব কয়টি রোজা রাখতে পারব।’

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর