Logo

আন্তর্জাতিক

এবার সরকার পতনের দাবিতে উত্তাল আলবেনিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৭

এবার সরকার পতনের দাবিতে উত্তাল আলবেনিয়া

ছবি: সংগৃহীত

সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে দেশটির উপ-প্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন টেন্ডারে হস্তক্ষেপ এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভে নামে বিরোধী দলীয় নেতা-কর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস আর রাবার বুলেট ছোড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইটপাথর ছোড়ে বিক্ষোভকারীরা।

পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি জানিয়েছে যে তাদের প্রায় ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কোসিউ এই অস্থিরতার নিন্দা জানিয়ে বলেন,  ভাঙচুরের ঘটনা এবং পুলিশের উপর আক্রমণ ক্ষমার অযোগ্য অপরাধ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর