Logo

আন্তর্জাতিক

আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আফগানিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০

আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আফগানিস্তান

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান তীব্র উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝেই আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে আফগান সরকার। ইসলামাবাদের সামরিক পদক্ষেপের পরও কাবুল কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে প্রতিশ্রুতিবদ্ধ ।

কান্দাহারে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বিমান হামলার জবাব দিতে গিয়ে সংঘাত আবারও তীব্র হয়েছে। বৃহস্পতিবার রাতে আফগান বাহিনীর পাল্টা জবাবের পর শুক্রবার ভোরে পাকিস্তান আবারো আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বিভিন্ন সামরিক অবস্থানে ব্যাপক বিমান হামলা চালায়।

এই পাল্টাপাল্টি হামলায় দু’পক্ষের মোট হতাহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। মুজাহিদ জানায়, এতে ১৩ জন আফগান সৈন্য নিহত এবং ২২ জন আহত হয়েছে। পাকিস্তানি পক্ষ ৫৫ জন সৈন্য নিহতের দাবি করলেও তারা ভিন্ন পরিসংখ্যান জানিয়েছে। আফগান মুখপাত্র অভিযোগ করেন, বিমান হামলার কয়েক ঘণ্টা পরও পাকিস্তানের যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের আকাশসীমায় ঘুরছে।

ঘটনার পর আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত উত্তেজনা নিরসনে ইতোমধ্যেই কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। শীর্ষ কূটনীতিক আমির খান মুত্তাকি কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য আলোচনা চালানোর ওপর জোর দেন। কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা প্রদানের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে মুজাহিদ আবারও পাকিস্তানের অভ্যন্তরীণ বিরোধে আফগান ভূমির ব্যবহার সম্পর্কে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আফগানিস্তান কারো সঙ্গে শত্রুতা বা ক্ষতির পথ বেছে নিতে চায় না এবং তার পররাষ্ট্রনীতি পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গঠিত।

সূত্র: ইয়ানি সাফাক

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান তালেবান আফগানিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর