বাহরাইনে মার্কিন নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ছবি : সংগৃহীত
তেহরানে ইসরায়েলি হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত করেছে ইরানি মিসাইল। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে তারা ইসরায়েলের দিকে প্রথমবারের মতো বৃহৎ আকারে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বাহরাইন জানিয়েছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
অন্যদিকে কাতারে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে অঞ্চলটির দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এমবি

