Logo

আন্তর্জাতিক

বেঁচে আছেন খামেনি, দেবেন জাতির উদ্দেশে ভাষণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৯

বেঁচে আছেন খামেনি, দেবেন জাতির উদ্দেশে ভাষণ

আয়াতুল্লাহ আলি খামেনি/ ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছিল। অজ্ঞাত সূত্রের বরাতে তারা জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন।

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, ‘আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।’

তবে তিনি স্বীকার করেন, হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন। বাকি সবাই বেঁচে আছেন বলেও জানান তিনি। আরাগচি বলেন, ‘উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।’

এদিকে ইরানের আল-আলম টিভি জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর