Logo

আন্তর্জাতিক

ইরানে নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:১৮

ইরানে নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বিভিন্ন প্রদেশে অন্তত ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৪৭ জন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেট সোসাইটির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। 

তিনি দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সিকে বলেন, হামলায় ইরানের ২৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র আরও জানান, আক্রান্ত এলাকাগুলোতে বর্তমানে রেড ক্রিসেন্টের ২২০টির বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট পক্ষগুলো।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর