হরমুজ প্রণালি বন্ধের কোনো পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ২১:০৫
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করার কোনো ইচ্ছা তেহরানের নেই। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালে, নৌচলাচলে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকলেও, এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অবস্থান স্পষ্ট করেছেন।
এদিকে, ওই প্রণালির কাছে রোববার (১ মার্চ) দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও। খবরটি অনুসারে, প্রণালির দুই পাশে বহু জাহাজ নোঙর করে রয়েছে।
সূত্র: আল-জাজিরা

